May 15, 2009

Basi Kobita

বাসি প্রেম


তোমায় ভালোবাসি,

তোমায় ভালোবাসি না।

কবিতা ভালোবাসি,

কবিতা ভালোবাসি না।

ভালোবাসাবাসি, বড্ড বাসি ---

আমার বিচ্ছিরি আনন্দ,

তোমার গালের তিলটা

ঠিক তোমার মতই মিষ্টি।

ছন্ন ছাড়া জীবণের আনন্দটা

এক মিনিটে সব অগোছালো,

সব গুছিয়ে নিয়ে তোমার সাথে

চুটিয়ে প্রেম করার সব প্রচেষ্টা ---

কোন এক অজানা চক্রান্তকারীর কারণে

প্রতিবারই পাণি প্রাথনার আগেই,

সমুদ্রের ঢেউয়ের মত ফিরে যায়

আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে।

একটা শুকনো গোলাপ ছিল বুঝলে,

তোমারই দেওয়া ---

গন্ধটা কেমন ছিল আজ আর মনে নেই।

দূর্ র, এতো হিসেব কে রাখে?

একি মোবাইলের ব্যালান্স যে

পকেটের হিসাব রাখব?

তোমার দরকার তুমি রাখগে।

আমি বরং একটু তোমার সঙ্গে ততক্ষণ

সেই পুরণো অভ্যাসটা ঝালিয়েনি ---

স্মৃতির পোকা গুলোও বড় বেয়াড়া হয়েছে,

গোলাপের সব পাপড়ি কটা কখন

খেয়ে ফেলেছে বেমালুম!!

বুঝতেই পারিনি ---

আগে জানলে একটা ছবি তুলে রাখতাম।

এখন শুধু পড়ে রয়েছে ডাঁটিটা,

ভাবছি

ওটা খেয়ে ফেলব ---

অনেকদিন তোমার ঠোঁটে চুমু খাওয়া হয়নি।


5 comments:

mon said...

very different kind of poem,but a good one.amio brishti-k bhalobasi......kintu hoyto tor moto na......

Anonymous said...

wonderful piece of work kunal mamu! loved it. keep it up.

Unknown said...

good work dude......
besh bhalo likechish..keep it up

Amaniac said...

chitro pot ta hoeto beshi bhalo lglo

Somrita said...

a nice one.......