December 29, 2018

গোধূলির স্বপ্ন

                      গোধূলির স্বপ্ন

শুস্ক হাওয়া, স্থিমিত সূর্যের তেজ,
শুকিয়ে যাওয়া ঠোঁট,
ফেলে আসা জীবনের রুক্ষতা,
ততোধিক শুকনো জিভের ডগায় ভিজিয়ে নিতে চায়।
এই জীবন, এদিকে শোন,
তোর এত কিছু চাই কেন বুঝিয়ে বলতো?
বিকেলের সূর্যটা চোখের সামনে মরে যাচ্ছে,
বাঁচাতে পারবি?
কারণ একটাই পারা যায়না তাই।
হিসেব করছিস বসে সারাদিন,
কি পেলি, কি পেলিনা,
তার থেকেও বেশি করছিস,
কে কি পেলো, তার থেকে কি কি কম পেলি।
দেখ দেখ, সূর্যটা ডুবে গেল,
আবছা আলোটা এখনো রয়ে গেছে।
তুই না থাকলে কজন বলবে,
নাহ, ভালোই ছিল।
সূর্যটা সকালে উঠে একবারও ভাবেনি,
কাল তো আলো দিয়েছিলাম,
কি পেলাম?
কিছুই অধিকার নয়, ঈশ্বরকে ধন্যবাদ,
একটা জীবন দেওয়ার জন্য।
যা যা না পাওয়া, হয়তো পাওয়ার ছিল না।
যারা কষ্ট দিয়েছে, হয়তো খুব আনন্দ পেয়েছে,
মানুষকে আনন্দ দেওয়াই বড় পুণ্য,
পরম প্রাপ্তি।
শুধু শেষ নিঃশ্বাসের পর ঠোঁটের কোণে একটা হালকা হাসি যেন থেকে যায়,
ঠিক গোধূলির শেষ আলোর মতোই মোহময়।

December 05, 2018


                                              
                                              ভাঙ্গা আয়নায় মুখ

চারপাশের দুনিয়াটা বড় হিসেবী,
তবু সবাইকে খুশি রাখার মতো পুন্য কিছুতেই নেই।
তোমার কথা ভাবার কারো সময় নেই,
থাকার কোথাও নয়।
তোমাকে বুঝবে? কেন?
একাকিত্যে নিজেকে খোঁজো
নিজের আমির সাথে কথা বলো,
ঈশ্বরের কাছে ছুটে যেতে হবেনা, মন্দির, মসজিদে ফুল চড়াতে হবেনা।
কেউ তোমাকে নিয়ে ভাবে,
ভাবতে ভালো লাগে।
সত্যি ভাবতো,কেউ কি ভাবে?
কারো কোনো দায় নেই।
যেদিন তুমি থাকবেনা এই মাটির উপর
সেদিন ও তারা খোঁজ নেবে,
"দাদা, পুড়তে কত সময় লাগবে?"
তোমার মন,
মনের আয়না, ঈশ্বরের অভিমুখ।
সুখ কি?
তুমি পেয়েছ কখনো?
দুটো গাড়ি, চারটে ফ্ল্যাট।
হা হা হা।
আমার নেই, তোমার তো আছে।
শান্তি আছে কি?
ব্যথা গুলো আগে বড় নিষ্পাপ ছিল,
কোনো চাহিদা ছিল না।
একটা কাজল মাখানো চোখের আড়চোখের দৃষ্টি,
ব্যাস।
শুধু বাসনা ছিল, "একদিন ঠিক বুঝবে, দেখিস!"
হা হা হা।
"কেউ বুঝবে না রে পাগল!!"
কথার দাম জীবনের থেকেও দামি
তুই কি আজও বুঝলি?
মন মানতে চায় না, তাই না?
বুঝিরে বুঝি, সব বুঝি।
শুধু একটা কথা মনে রাখিস,
একা এসেছিলি, একই যাবি,
ভালোবাসা সবার জন্য নয় পাগল,
ভালো মানুষ হ, সবার মনে থেকে যাবি।


Picture Courtesy: Through Google on Pinterest