December 14, 2019

গ্যাস চেম্বার

                                  গ্যাস চেম্বার

আধুনিক মানে ঠিক কি বোঝো?
সব সময় দেখানো,
খুব খুশি খুশি একটা ভাব,
এই তো দারুন আছি,
আমার তো গাড়ি আছে, ফ্ল্যাট আছে --
সন্তানের ১০০ এ ৯৯ নম্বর আছে,
আমি তো দারুন সুখী!
তুমি কি আমার সঙ্গে পাল্লা দিয়ে সুখী আছো?
তোমার কি আছে?
পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেওয়ার পাশবিক আনন্দ,
ওটাই আধুনিক সুখের সংজ্ঞা।

কেমন একটা ধনতান্ত্রিক খুশী, তাই না?
পুরো ব্যাপারটার মধ্যে একটা আষ্টে গন্ধ --
গা গুলিয়ে ওঠে।
সমাজবাদের রেশনের চাল খাওয়া লোক গুলো,
হমম, আজও বেঁচে আছে,
বড় কোন ঠাসা।
তবে বেশির ভাগটাই গিরগিটি, আরশোলা,
পেটের দায় না বিবর্তনবাদ?
সে কথা থাক,
বাঙালির আর একটা নোবেলের রসদ,
ধুতি পাঞ্জাবিটা ছাতি চওড়া করে আজও।

বড় গ্লানি হয় ---
যখন কোন এক মধ্য রাতের মুখহীন
বায়বীয় আলোচনায় হঠাৎ আবিস্কার,
হাফ প্যান্টের বন্ধু
হিসেব করে দাঁত কিড়মিড় করছে ওপাশ থেকে,
এ সালাটা বহুত ভালো আছে।
সবাই ব্যস্ত দিবারাত্র,
সবাই কে জানাতে,অনেক সুখে আছি
আর
পাল্টা খোঁজ নিতে,
আরও বেশি সুখে কেউ নেই তো!!!

নির্মল হাসির পিছনের দুঃখের কাহিনী ---
কাকে বলবেন? 
কে শুনতে চায়?
মেপে নিয়েছে তো ---
 ৫০ হাজার মাইনে,
ছেলে ইস্কুলে, ছোট সংসার, বউ চাকুরে
একটা swift dzare
দু তিন বছর এ একটা ওই থাইল্যান্ড কি মলদ্বীপ।
আপনার দুঃখ থাকতেই পারে না!!!
ন্যাকামো, সব নাটক।

জীবন, মন সব খুন হচ্ছে,
আহা, বড় ভুল হল।
আত্মহত্যা হচ্ছে,
আর বাকিরা?
গ্যাস চেম্বারে দম আটকে মরছে।
বলতে পারে না, কাঁদতে পারে না, 
সমাজ সে কান্না কোনদিন মেনে নেবে না।

প্রতারিত,
নিষ্পেষিত, ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য অপরাধ,
শোষণ এর কোপ।
সুস্থ পরিবার, দাম্পত্য থেকে অনেক দূর,
হতাশা নিত্য সঙ্গী।
কিন্তু সমাজ?
সেতো কোন খুৎ দেখতে পায় না,
চুপ!!!
সবার কষ্ট, দুঃখ থাকার অধিকার নেই।

December 04, 2019

GOD - The Ruler of Fear

I'm seating,
Seating on a fence..
Fence of happiness and sorrow.
It pulls back memories down the lane,
Glimpses of struggle which brings strength of life...
Loveless blood spills...
Gloomy faces, yellow eyes.
I fear...
Fear my life...
Most happiest is he, who don't have nothing to loose.
Fear of losing of happiness,
Fear of losing stability.
You believe in God?
Want to know the reason?
Because you have few things which are more than basic necessities of life...
You fear to loose your easy life...
Your faith is fake...
The power,
The fear,
You named it...
"God"


*** Written on 4th Dec, 2015 midnight on Facebook

November 13, 2019

সফল ভাবে ব্যর্থতার গল্প


শহরে আজকাল আর বৃষ্টি হয়না,
শুকিয়ে যাচ্ছে কলকাতা --
পাখি জল পায় না, আর মন রসদ,
জীবন আর বাঁচতে চাইছে না।

আগে একা পথ হাঁটাটা শখ ছিল,
এখন বাধ্যতা।
স্বাধীনতা ছিল, চিৎকার করে কাঁদার,
হাতে হাত, কাঁধে কাঁধ রাখার অনেকে ছিল,
আজ কেউ কোথাও নেই।
শুধু বেঁচে আছে, কত গুলো ছবি,
এলবামে, সযত্নে আলমারির গোপনে।

ভয়, ভুল, মস্ত ভুল।
সমাজ কি ভাববে?
কে এত ভাবে? কেন ভাবে?
জানো তো, এ জীবন তোমার নয় --
তবু, এই জীবনটা তোমাকে বাঁচতে হবে,
কেন?
ওই সবাই কি ভাববে সেটা ভেবে, বাচঁতেই হবে।

বুকের কষ্ট মুখে বলার অধিকার নেই,
শোনারই কেউ নেই।
কে শুনবে, কেন শুনবে?
জ্ঞান?
জ্ঞানের ভান্ডারে কারো আগ্রহ নেই।
TikTok যুগ ভাই রে, ২০ সেকেন্ড,
সব খালাশ।

নরক থেকে মুক্তির পথ,
আছে অনেক আছে।
হিমালয়, কবিতা, আর?
সব চেয়ে কাছের  নির্ভরযোগ্য বন্ধু "কাজ"।
একা হলেই,
দুহাতে আগলে বুকে জড়িয়ে নিয়েছে,
কখনও প্রশ্ন করেনি, ছেড়ে যায়নি।

সব পেয়েছি জীবনে,
তবে কিছুই পাইনি।
ঈশ্বরের রসবোধ বড় চরম,
নিরাশ করেনি, হতাশ করেছে--
মনের কথা শুনে জীবনে একটাই কাজ,
প্রমাণ করতেই হত, যে সেটা ভুল?
কখনও ভুল করেও কিছু ঠিক হতে নেই?

কেউ খোঁজ নেয় না,
কারো দায় নেই,
শুধু নিজের মত ভালো থাকতে জানে।
জ্ঞান কেউ চায় না, কষ্টের ভাগ তো নয়ই,
কেউ প্রশ্ন করে না, কষ্ট হচ্ছে?
চোখের জল শুকিয়ে যায়, শুকিয়ে নিতে হয়,
পাপ?

অক্সিজেন আছে।
কষ্টকে বুঝতে দিতে নেই,
এসেছিস যখন একটা দাগ রেখে যা--
প্রণাম -- পরমহংস,
অহেতুক মধ্যরাতের কবিতায় টানাটানি।
সবার জন্য সব নয়,
সব চার দেওয়াল কি ঘর হয় রে পাগল?
হোটেল ও হয়।

লগ্নের সপ্তম



একটু শান্তি, একটু দরদ,
একটু ভালোবাসা, একটু যত্ন,
কষ্ট ভাগ করে নেওয়ার ইচ্ছে।
খারাপ থাকা গুলো ভাগ করে নেওয়ার চাহিদা,
চোখের জল পড়তে দেওয়ার আগে
শুষে নেওয়ার চাহিদা।
পাশে শুয়ে ঘুমোতে না পারলে মাথায় হাত বুলিয়ে দেওয়া,
আর কি চাই?


কি কি পাইনি তার হিসেব তৈরি,
কষ্টের হিসেব তৈরি আছে,
কি কি কষ্ট দিয়েছো তার হিসেব রেখেছো?
কি কি করা উচিত ছিল, তার হিসেব রেখেছো কি?
পাশে শুয়ে ঘুমিয়ে নিলে,
নিজেরটা শুধু বুঝে নিলে,
শুধু বিয়েটা কেন, অপরিস্কার রয়ে গেল।
কাউকে ঠকাইনি,
তবু হয়তো প্রেমটুকু খুব সত্যি ছিল।
বুঝতে পারিনি, ভুল হয়েছিল,
তাই, হয়তো অভিশাপটা ফলে গেল।
স্বীকার করছি, হয়তো ভুল করেছি,
সত্যি বলছি,
আর কিছু করার ছিল না।
সত্যি ছিল না।
তুমি ভালো থেকো, যাঁর সাথেই থাকো,
নিজের মতো করে ক্ষমা করো।


জীবনটা অনেক বড়,
নিজের ইচ্ছেয় আসিনি,
তাই, নিজের ইচ্ছেয় যাব না।
নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবিনি,
একথা বলবনা।
ভুল করেছি স্বীকার করতে পারি,
কিন্তূ হেরে গেছি মানতে পারবো না।
সবার জীবনে সব সুখ থাকে না,
আমার যে নেই, জানা আছে,
তবুও
মানুষ তো।
কষ্ট তো বুকে আটকে থাকে,
তবু, চোয়াল শক্ত হয়।


লড়াই জারি থাকবে,
ভগবান, তুমি যতই কষ্ট দাও,
আমি হারবো না,
তুমি জেনে রেখো।
আমি বেঁচে থাকবো, হাসি মুখে,
মৃত্যুর সেই দিনের অপেক্ষায়,
"বাবা, মৃত্যু, তুমি এইছ?"

March 21, 2019

কষ্টের আদর


                                                             কষ্টের আদর



প্রতিদিনের যুদ্ধ,
এর শেষ কোথায়?
কিসের যুদ্ধ, কিসের এত লড়াই?
কি পেতে চাও?
কেউ চায় না তোমায়, কেউ ভালোবাসে না।
হিসেব
সবাই শুধু হিসেব বুঝে নিয়েই খুশি।
সম্পর্ক
সুতোর টান, নাড়ির ছেদ,
কি চাই জীবনে?
চাই না, চাই না, কিছু চাই না।
একটু মানুষ হয়ে বাঁচতে চাই,
একটা ছাদ আর দুটো ভাত চাই,
এক মুঠো ভালোবাসা দিয়ে মেখে খাবো।



কেউ বোঝে না,
কারোর নেই দায়।
সবাই জেগে ঘুমায়, শুধু বুঝে নেয়,
দুনিয়া বড় মজার ভাই,
কেউ রাখে না কথা,
শুধু তোমার বেলায় যত কথা।
দুনিয়া দেখবো বলে বেরিয়ে পড়ব ভাবি
নাড়ির টানে আর ভাত কাপড়ের দায়িত্ত্ব,
ঘরে বেঁধে দেয়।



গৃহীসন্ন্যাসী
বেঁধে রেখো না আমায়,
চোখের জলের দাম নাই?
পৃথিবী তুই বড় সুন্দর,
তার থেকেও বড় সুন্দর --
ওই বিষ্ণুর পদ কোমল,
আরও সুন্দর মহাদেবের হাসি
মৃত্যু,
তুইই কি মুক্তির এক মাত্র পথ?
কেউ বলে দে, কেউ বলে দে আমায়।



চোখের জল,
কত দিবি দাম? বলে দে রে দুনিয়া,
তার হিসেব কত বলে?
দাম কত দিবি বল সব কষ্টের?
সব বিক্রি আছে।
এই খাঁচা
আর ভালোবাসতে পারিনা।
বাবা, তোমায় দেখতে পাইনা,
তোমার পাশে থাকতে চাই।

কাকতাড়ুয়া


                                                            কাকতাড়ুয়া

শুকনো পাথর,
ক্ষোভ, দুঃখ, আঘাত, একক লড়াই,
নিষ্ঠুর ঈশ্বর।
জীবনের নামে একটা নিদারুন রসিকতা,
কোন না পাওয়া নেই, কিন্তু চরম হতাশা।
বিরিয়ানি যদি তেঁতো হয়,
ইচ্ছাপূরণ হল কি?
পুরুষের অধিকার নেই,
বিশ্বাস হচ্ছে না?
কাঁদতে পারবি গড়িয়াহাট এর মোড়ে দাঁড়িয়ে?
সাহস আছে?
পাথর,
একার জীবন, একার লড়াই,
সবাই শুধু বুঝে নিতে চায়,মেপে নিতে চায়,
সুখের ভাগটুকু।
সুখ দেবে, মেপে মেপে, ভালোবাসা দেবে বিনিময়ে।
কত কিছু চাই,
টাকা, গাড়ি, ফ্ল্যাট, সরকারি চাকরি,
কিছু তো চাইনি, স্বপ্ন ও দেখিনি কোনোদিন,
একটু জীবন, একটু ভালোবাসা,
এইতো, ব্যাস।
ঈশ্বর, এতো দামী?
শুকিয়ে যাওয়া চোখের নোনতা জলের দাগ,
মনে করিয়ে দেয় সব হিসেব,
লোভ, ভয়, উপদেশ অগ্রাহ্য, পাপ --
শাস্তি অনিবার্য্য।
কেউ বুঝলো না, কেউ বুঝতে চায়না,
বুজবেও না কোনোদিন।
কিছু চাইনা, বাঁচতে কি লাগে?
২ টো কাপড়, ২ বেলা খাবার, ১টা ছাদ,
তার থেকেও বেশি চাই,
একটা সঙ্গীর সব কিছুতে পাশে থাকার মনের জোর
আর সবই বাহুল্য।
কত বেশি চেয়ে ফেলেছি হে ঈশ্বর,
ক্ষমা করো আমায়--
এই বাহুল্যর দুনিয়ায় প্রশ্বাস নেওয়াও কঠিন।
কেউ এই অভাগার মন বুঝবে,
এই স্বপ্ন দেখেছি,
সে পাপের এত কঠিন সাজা?
মুক্তি কোথায়?
সন্ন্যাস, মৃত্যু, জীবন চক্র, কোথায়?
পাপী এ আত্মা ক্ষমা চায়,
হে ঈশ্বর, ক্ষমা করো, মুক্তি দাও।

January 01, 2019

বোবা কান্না

শুকনো পাথর,
ক্ষোভ, দুঃখ, আঘাত, একক লড়াই,
নিষ্ঠুর ঈশ্বর।
জীবনের নামে একটা নিদারুন রসিকতা,
কোন না পাওয়া নেই, কিন্তু চরম হতাশা।
বিরিয়ানি যদি তেঁতো হয়,
ইচ্ছাপূরণ হল কি?
পুরুষের অধিকার নেই,
বিশ্বাস হচ্ছে না?
কাঁদতে পারবি গড়িয়াহাট এর মোড়ে দাঁড়িয়ে?
সাহস আছে?
পাথর,
একার জীবন, একার লড়াই,
সবাই শুধু বুঝে নিতে চায়,মেপে নিতে চায়,
সুখের ভাগটুকু।
সুখ দেবে, মেপে মেপে, ভালোবাসা দেবে বিনিময়ে।
কত কিছু চাই,
টাকা, গাড়ি, ফ্ল্যাট, সরকারি চাকরি,
কিছু তো চাইনি, স্বপ্ন ও দেখিনি কোনোদিন,
একটু জীবন, একটু ভালোবাসা,
এইতো, ব্যাস।
ঈশ্বর, এতো দামী?
শুকিয়ে যাওয়া চোখের নোনতা জলের দাগ,
মনে করিয়ে দেয় সব হিসেব,
লোভ, ভয়, উপদেশ অগ্রাহ্য, পাপ --
শাস্তি অনিবার্য্য।
কেউ বুঝলো না, কেউ বুঝতে চায়না,
বুজবেও না কোনোদিন।
কিছু চাইনা, বাঁচতে কি লাগে?
২ টো কাপড়, ২ বেলা খাবার, ১টা ছাদ,
তার থেকেও বেশি চাই,
একটা সঙ্গীর সব কিছুতে পাশে থাকার মনের জোর
আর সবই বাহুল্য।
কত বেশি চেয়ে ফেলেছি হে ঈশ্বর,
ক্ষমা করো আমায়--
এই বাহুল্যর দুনিয়ায় প্রশ্বাস নেওয়াও কঠিন।
কেউ এই অভাগার মন বুঝবে,
এই স্বপ্ন দেখেছি,
সে পাপের এত কঠিন সাজা?
মুক্তি কোথায়?
সন্ন্যাস, মৃত্যু, জীবন চক্র, কোথায়?
পাপী এ আত্মা ক্ষমা চায়,
হে ঈশ্বর, ক্ষমা করো, মুক্তি দাও।