March 21, 2019

কষ্টের আদর


                                                             কষ্টের আদর



প্রতিদিনের যুদ্ধ,
এর শেষ কোথায়?
কিসের যুদ্ধ, কিসের এত লড়াই?
কি পেতে চাও?
কেউ চায় না তোমায়, কেউ ভালোবাসে না।
হিসেব
সবাই শুধু হিসেব বুঝে নিয়েই খুশি।
সম্পর্ক
সুতোর টান, নাড়ির ছেদ,
কি চাই জীবনে?
চাই না, চাই না, কিছু চাই না।
একটু মানুষ হয়ে বাঁচতে চাই,
একটা ছাদ আর দুটো ভাত চাই,
এক মুঠো ভালোবাসা দিয়ে মেখে খাবো।



কেউ বোঝে না,
কারোর নেই দায়।
সবাই জেগে ঘুমায়, শুধু বুঝে নেয়,
দুনিয়া বড় মজার ভাই,
কেউ রাখে না কথা,
শুধু তোমার বেলায় যত কথা।
দুনিয়া দেখবো বলে বেরিয়ে পড়ব ভাবি
নাড়ির টানে আর ভাত কাপড়ের দায়িত্ত্ব,
ঘরে বেঁধে দেয়।



গৃহীসন্ন্যাসী
বেঁধে রেখো না আমায়,
চোখের জলের দাম নাই?
পৃথিবী তুই বড় সুন্দর,
তার থেকেও বড় সুন্দর --
ওই বিষ্ণুর পদ কোমল,
আরও সুন্দর মহাদেবের হাসি
মৃত্যু,
তুইই কি মুক্তির এক মাত্র পথ?
কেউ বলে দে, কেউ বলে দে আমায়।



চোখের জল,
কত দিবি দাম? বলে দে রে দুনিয়া,
তার হিসেব কত বলে?
দাম কত দিবি বল সব কষ্টের?
সব বিক্রি আছে।
এই খাঁচা
আর ভালোবাসতে পারিনা।
বাবা, তোমায় দেখতে পাইনা,
তোমার পাশে থাকতে চাই।

কাকতাড়ুয়া


                                                            কাকতাড়ুয়া

শুকনো পাথর,
ক্ষোভ, দুঃখ, আঘাত, একক লড়াই,
নিষ্ঠুর ঈশ্বর।
জীবনের নামে একটা নিদারুন রসিকতা,
কোন না পাওয়া নেই, কিন্তু চরম হতাশা।
বিরিয়ানি যদি তেঁতো হয়,
ইচ্ছাপূরণ হল কি?
পুরুষের অধিকার নেই,
বিশ্বাস হচ্ছে না?
কাঁদতে পারবি গড়িয়াহাট এর মোড়ে দাঁড়িয়ে?
সাহস আছে?
পাথর,
একার জীবন, একার লড়াই,
সবাই শুধু বুঝে নিতে চায়,মেপে নিতে চায়,
সুখের ভাগটুকু।
সুখ দেবে, মেপে মেপে, ভালোবাসা দেবে বিনিময়ে।
কত কিছু চাই,
টাকা, গাড়ি, ফ্ল্যাট, সরকারি চাকরি,
কিছু তো চাইনি, স্বপ্ন ও দেখিনি কোনোদিন,
একটু জীবন, একটু ভালোবাসা,
এইতো, ব্যাস।
ঈশ্বর, এতো দামী?
শুকিয়ে যাওয়া চোখের নোনতা জলের দাগ,
মনে করিয়ে দেয় সব হিসেব,
লোভ, ভয়, উপদেশ অগ্রাহ্য, পাপ --
শাস্তি অনিবার্য্য।
কেউ বুঝলো না, কেউ বুঝতে চায়না,
বুজবেও না কোনোদিন।
কিছু চাইনা, বাঁচতে কি লাগে?
২ টো কাপড়, ২ বেলা খাবার, ১টা ছাদ,
তার থেকেও বেশি চাই,
একটা সঙ্গীর সব কিছুতে পাশে থাকার মনের জোর
আর সবই বাহুল্য।
কত বেশি চেয়ে ফেলেছি হে ঈশ্বর,
ক্ষমা করো আমায়--
এই বাহুল্যর দুনিয়ায় প্রশ্বাস নেওয়াও কঠিন।
কেউ এই অভাগার মন বুঝবে,
এই স্বপ্ন দেখেছি,
সে পাপের এত কঠিন সাজা?
মুক্তি কোথায়?
সন্ন্যাস, মৃত্যু, জীবন চক্র, কোথায়?
পাপী এ আত্মা ক্ষমা চায়,
হে ঈশ্বর, ক্ষমা করো, মুক্তি দাও।