দুষ্ট প্রেম
ছোটবেলার প্রেম
জীবনকে বোঝার প্রেম
লড়াই করার প্রেম
চোখের জলের প্রেম
শিক্ষানবিশ প্রেম
চওড়া হাসির প্রেম
এক মনের অনেক কোণ
কোণে কোণে লুকিয়ে থাকা প্রেম
তোমার মনের ঘরে বসত করে কয় জনা?
ও মন তুমি জানো না!!
চার বেলার দেড় বেলা পার,
আর তো রইল পড়ে আড়াই বেলা
দে দে ডুব দে নতুন করে প্রেমে
ভালোবাসা ছড়িয়ে দে
চুল তো পাকলো
ঘড়ি গেল ঘুরে
ওরে পাগল তুই করলি কি
পুল ফেসিং ফ্ল্যাটে রাত ১১ টায় ফিরলি
টাকা নিয়ে কি উপরে যাবি?
দেহ ঘড়ি ১৪ তলা ১০ টায় তালা ৫ টা খোলা
মনের দুয়ার খোল
চল ঘুরে আসি
ভবের দুয়ারে মাথা ঠুকি
মানুষ কে ভালোবেসে রোজ ঠকি,
তারপর হা হা করে হাসবো।
পিরিতের দুনিয়ায় জাদু করে যাও
মায়া লাগায় যাও
মায়া ছড়ায় যাও
শুধু জীবন নটে ভাব নিরালায়
কেউ কারও নয়, তুমি সবার, সবাই তোমার
কি জাদু তবু কেউ কারও নয়।
শুধু শেষ দিনে সবাই যদি বলে
বড় ভালো মানুষ ছেলো
২ ফোঁটা চোখের জল
আজীবনের ফাঁকা ভাব
এই তো সফল জীবন ।
চুল তো আধ পাকা হল,
তুমি গেলে কজন কাঁদবে ?
কয় জনের মনে বসত করো?
তুমি তো তাই জানো না!!!