শহরে আজকাল আর বৃষ্টি হয়না,
শুকিয়ে যাচ্ছে কলকাতা --
পাখি জল পায় না, আর মন রসদ,
জীবন আর বাঁচতে চাইছে না।
আগে একা পথ হাঁটাটা শখ ছিল,
এখন বাধ্যতা।
স্বাধীনতা ছিল, চিৎকার করে কাঁদার,
হাতে হাত, কাঁধে কাঁধ রাখার অনেকে ছিল,
আজ কেউ কোথাও নেই।
শুধু বেঁচে আছে, কত গুলো ছবি,
এলবামে, সযত্নে আলমারির গোপনে।
ভয়, ভুল, মস্ত ভুল।
সমাজ কি ভাববে?
কে এত ভাবে? কেন ভাবে?
জানো তো, এ জীবন তোমার নয় --
তবু, এই জীবনটা তোমাকে বাঁচতে হবে,
কেন?
ওই সবাই কি ভাববে সেটা ভেবে, বাচঁতেই হবে।
বুকের কষ্ট মুখে বলার অধিকার নেই,
শোনারই কেউ নেই।
কে শুনবে, কেন শুনবে?
জ্ঞান?
জ্ঞানের ভান্ডারে কারো আগ্রহ নেই।
TikTok যুগ ভাই রে, ২০ সেকেন্ড,
সব খালাশ।
নরক থেকে মুক্তির পথ,
আছে অনেক আছে।
হিমালয়, কবিতা, আর?
সব চেয়ে কাছের নির্ভরযোগ্য বন্ধু "কাজ"।
একা হলেই,
দুহাতে আগলে বুকে জড়িয়ে নিয়েছে,
কখনও প্রশ্ন করেনি, ছেড়ে যায়নি।
সব পেয়েছি জীবনে,
তবে কিছুই পাইনি।
ঈশ্বরের রসবোধ বড় চরম,
নিরাশ করেনি, হতাশ করেছে--
মনের কথা শুনে জীবনে একটাই কাজ,
প্রমাণ করতেই হত, যে সেটা ভুল?
কখনও ভুল করেও কিছু ঠিক হতে নেই?
কেউ খোঁজ নেয় না,
কারো দায় নেই,
শুধু নিজের মত ভালো থাকতে জানে।
জ্ঞান কেউ চায় না, কষ্টের ভাগ তো নয়ই,
কেউ প্রশ্ন করে না, কষ্ট হচ্ছে?
চোখের জল শুকিয়ে যায়, শুকিয়ে নিতে হয়,
পাপ?
অক্সিজেন আছে।
কষ্টকে বুঝতে দিতে নেই,
এসেছিস যখন একটা দাগ রেখে যা--
প্রণাম -- পরমহংস,
অহেতুক মধ্যরাতের কবিতায় টানাটানি।
সবার জন্য সব নয়,
সব চার দেওয়াল কি ঘর হয় রে পাগল?
হোটেল ও হয়।