May 01, 2009

Hariye Jaoa Chayar Kotha

হারিয়ে যাওয়া ছায়ার কথা



রোদের উষ্ণতার প্রখরতা ---

চামড়া, সে উত্তাপ শুষে নিতে চায়।

এত দিন ভেবে এসেছিল

এ উত্তাপ বড় রোমান্টিক,

বড় বেশি নায়কোচিতো।

গাছের ছায়ায় শিশু থেকে বৃদ্ধ

জীবণ বীমার হাসি মুখ বিজ্ঞাপণ,

সব কিছুর পরও

এ একাকিত্ত বড়ই হতাশার,

বড়ই কঠিন বাস্তব।

চেনা মুখের হঠা অচেনা হওয়াটা

তবু মেনে নেওয়া যায়

নাটুকে জীবণের বাস্তব লড়াই-এর অঈঁ হিসাবে।

কিন্তু সেই নরম পরশটুকু

অথবা

সেই রাগী মুখ

যার ভয়েই জীবণে কোনদিন একটা

ছোট অন্যায়ও করার মত সাহস হয়না।

চরম বিপদের পরম বন্ধু ---

জীবণের হতাশা ভরা সময়ের

কান্নার মুহূতে,

শত্রুর মুখের উপর জবাব ফিরিয়ে দেওয়ার মনোবল

আর

দাঁতে দাঁত চেপে লড়াই,

জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ ---

হঠা

তাঁদের আর কোথাও খুঁজে পাওয়া যায় না।

সব কেমন ঘোলাটে,

শ্রদ্ধালী অপনের জল হয়ে যায়

কান্নার নোনতা জল।


3 comments:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

আমার বেশ ভাল লেগেছে ।।

Unknown said...

just fatafati bosss