চিত্র পট
ধান ক্ষেতের পাশে দাঁড় করানো বাইক,
দড়িতে উলটে লাক্স কোজি
আপনা লাক পেহেন কে চলো।
লাক যদি না পাশে থাকে,
বিকেলে শণি মন্দিরে হাত খরচ বাঁচিয়ে
৩ টাকার বাতাসা আর ২ টাকার ধূঁপ।
মিনি “হ্যাঁ” বললে বাবা ১০ টাকার!
কানের চুল আর হাতের তিল সব চেনা,
এই ক্রসিং এর সুন্দরী আর পরের সিগনাল এ ঠিক মানায় না
হঠাত বিপজ্জনক ভাবে কাছাকাছি চলে এলেই
কন্ডাকটার, এই রোক কে!
চল দেখি আজ কার জোর বেশি—
সিঁদুরের স্বাস্তিক না ৭৮৬?
হাতির পাঁচ পা আর কানে কাফকা
এক মাইল ছুটতে বুকে হাঁফ,
তাই সকালে মনিং ওয়াকার আর বিকেলে ভটকা।
ট্রেনে জানলা পাশের মোবাইল টাওয়ার,
ছোট মেয়েটা বাড়িতে একা,
এ মাসে ফোনের বিল তা বড্ড বেশি আসবে!
গঙ্গাঁ পারের আড্ডা আর মুড়ি-তেলে ভাজা,
Orkut – facebook এর পরিবতনের হাওয়ায় মিয়িয়ে একশা।
ভাঙ্গাঁ পাঁচিলের রাজা + মালতী
ভোটের আগে সব পালটে,
মালিনী দেবী আজ
কাছের মানুষ, কাজের মানুষ।
6 comments:
bhalo hoyeche re....
khub bhalo hoyeche.....
kothin bepar! :O
chitro pote fute otha somoer chokh mukh,somoe osomoe e manusher shukh dukh
ki likechchish maairi!!! ekebaarey mathat opor diye beriye jachchey... ki bheeshon intellectual
hyto ektu beshi i bhalo hyche amr bojhar urdhe......tai tan hygalo.....by d way eta ki jeebonmukhi!!!!ogulo bojha jayna....j lekhe sudhu sei bojhe......r chitropot jekhane english e likhechis okhane r missing ota correct kore dis.....jokes apart bhalo hyche.....
Post a Comment